আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বাস চাপায় জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় ২৫ টি সেলফি বাস আটক

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ বাসচাপায় নিহতের ঘটনায় প্রায় ২৫ সেলফি পরিবহনের বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এসব বাস আটক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজকে চাপা দিয়ে হত্যা করেছে সেলফি পরিবহনের বাস। এই পরিবহনের বাস নিয়ন্ত্রণহীন মহাসড়কে চলাচল করে। প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে তাজা প্রাণ। এভাবে চলতে থাকলে অনেক পরিবার তার উপার্জনের একমাত্র সম্বলকে হারাবেন। আমরা এই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই। পরিবহন কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা সেলফি পরিবহনের বাস সড়কে চলাচল করতে দেব না।

আটক সেলফি পরিবহনের বাসের চালক নুরুল হক বলেন, সকালে একটি বাস দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আমাদের বাস আটকানোর পরে আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনা ঘটিয়েছে সেলফি পরিবহনের অন্য বাস। কিন্তু আমাদের যে বাসই পাচ্ছে সেই বাসই আটকে রাখছে শিক্ষার্থীরা। যাত্রীদের সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে। আসলে আমাদের কি অপরাধ আমরা এখনও জানি না।

এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচারক রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা বাস আটকানোর বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আসলে দুর্ঘটনা রোধে আমরা সাত দিন পরপর মিটিং করি। চালকদের নানাভাবে শাস্তির আওতায় নেই। কিন্তু চালকরা গাড়িতে উঠলেই সব ভুলে যায়। মাইক দিয়ে প্রতিদিন সবাইকে সতর্ক করা হলেও নিয়ন্ত্রণে আসছে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ