আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসমান পর্যটক দম্পতির লাশ উদ্ধার 

সাজন বড়ুয়া সাজু :
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দুই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা। তারা হলেন- নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা।
নিহত বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সুমি।
রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে সৈকতেে লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া।
সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন- সকাল সোয়া দশটার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী জানান- গতকাল শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটে তারা দুজন আমাদের সীগ্যাল হোটেলের ৩২৭ নম্বর কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। কয়েক ঘন্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পর দুইজনের লাশ উদ্ধার করার খবরটি পায়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আশিকুর রহমান বলেন- হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ