আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফ পৌর আওয়ামীলীগ ও পৌর কাউন্সিলরদের যৌথ সভা

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকার প্রার্থী ২৯৭, কক্সবাজার-৪
(উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার বদিকে বিজয় সুনিশ্চিত করার লক্ষে শনিবার ২ নভেম্বর ২০২৩ বিকেলে টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের সভাপতিত্বে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ ও পৌর কাউন্সিলরদের যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় টেকনাফ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও টেকনাফ স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান (আমিন), টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-১ মৌলানা মুজিবুর রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ মনির, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মানিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হোছন আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ১নং ওয়ার্ড কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর হাজ্বী মোহাম্মদ ইউনুস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভুলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদুর রহিম বাদল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজ্বী এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক হাফেজ আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শামসুল আলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আবু হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ