পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় রাতের আধাঁরে টিনের বেড়া দিয়ে খাল দখলে মেতে উঠেছে একটি স্থানীয় প্রভাবশালী মহল। এভাবে প্রশাসনের নাকের ডগায় প্রবাহমানখাল দখল করে দোকান ঘর নির্মানে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌ ঘাটি সংযোগ সড়ক ও পেকুয়া সদরের একমাত্র পানি নিষ্কাশনের প্রবাহমান খাল দখল করে দোকান নির্মাণ করছে প্রভাবাশালী মহল। রাতের আধারে এক সারি দোকান নির্মাণ করে টিনের বেড়া দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে রাতের আধারে সবার চোখ ফাকি দিয়ে দোকান ঘর বানিয়ে খাল দখলে মেতে উঠেছেন তারা। তবে দখলের চব্বিশ ঘণ্টা পেরুলেও প্রশাসন দৃশ্যমান ভুমিকা না রাখায় রহস্যের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, শেখের কিল্লাঘোনা এলাকার এক প্রভাবশালী এই খাল দখল করে দোকান নির্মাণ করছেন।
এব্যাপারে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি রূমপা ঘোষ বলেন আমরা খবর পেয়েছি দ্রুত এই অবৈধ স্থাপনা সরিয়ে দেয়া হবে।