আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার, আটক দুই

আবু সাহাদাৎ বাঁধন,নড়াইল সদর প্রতিনিধি:

আজ ২৯ নভেম্বর ২০২৩ রোজ বুধবার আনুমানিক সকাল ১১.০০ ঘটিকায় জনৈক কানিজ রহমান রিমা (১৭) ও তার বন্ধু হাবিবুল্লাহ শিকদার (২৩) নামে দুজন ব্যক্তি নড়াইল ভওয়াখালী সাকিনস্থ বউ বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে হাবিবুল্লাহ শিকদার এর মোটরসাইকেল বিক্রয়ের জন্য যায়। গ্যারেজে যাওয়ার পর সেখানকার শ্রী নিপুল বিশ্বাস নামে একজনের সাথে হাবিবুল্লাহ শিকদার এর ২৫,০০০/- টাকায় মোটরসাইকেলটি বিক্রয়ের জন্য কথা বার্তা ঠিক হয়। উক্ত ব্যক্তি তাদের মোটরসাইকেল নিয়ে বিকাল ০৩.০০ ঘটিকায় পুনরায় গ্যারেজে যাওয়ার জন্য বলে। তারা পুনরায় বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় ভওয়াখালী বউ বাজারে মোটর সাইকেল গ্যারেজে যায়। তখন উক্ত আসামি মোটর সাইকেলের খরিদ্দার দেখানোর কথা বলে বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় কৌশলে তাদের নড়াইল পৌরসভাধীন বেতবাড়িয়া সাকিনস্থ জনৈক মোস্ত সাহেব এর ইট ভাটায় নিয়ে যায়। উক্ত ইট ভাটায় পূর্বে থেকে আসামি শ্রী সুজন কুমার বিশ্বাস ও স্বপন বিশ্বাস ওৎ পেতে ছিল। আসামিরা সকলে পরস্পর যোগসাজশে তাদের ইট ভাটার পশ্চিম পার্শ্বে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটার গলায় থাকা লকেট সহ একটি স্বর্নের চেইন ও কানে থাকা এক জোড়া স্বর্নের কানের পাশা ছিনিয়ে নেয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০,০০০ টাকা। পরে খবর পেয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই মোঃ শেখ সুজাত আলী সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী সাকিনস্থ এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস এর বাড়ির সামনে হতে দুইজন আসামি সুজন বিশ্বাস (২৯) ও শ্রী নিপুল দেবনাথ (২৮)’দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সুজন বিশ্বাস নড়াইল সদর থানাধীন বেদবাড়িয়া গ্রামের শ্রী নির্মল বিশ্বাস এর ছেলে এবং শ্রী নিপুল দেবনাথ নড়াইল সদর থানাধীন ভাওয়াখালী গ্রামের শ্রী কুমারেশ দেবনাথ এর ছেলে। অপর একজন আসামি কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় আসামিদের নিকট হতে ছিনিয়ে নেওয়া একটি স্বর্ণের চেইন ও একটি কানের পাশা উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত দু’জন ও পলাতক একজন মোট তিনজনের নামে নড়াইল সদর থানায় দস্যুতা আইনে মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ