আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় অবৈধ করাত কলে অভিযান বিপুল পরিমাণ গাছ জব্দ

দেলওয়ার হোসাইন, পেকুয়া কক্সবাজার:

কক্সবাজারের পেকুয়ায় অবৈধ করাত কলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাছ ও করাত কলের সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

২৩ নভেম্বর ( বৃহস্পতিবার ) সহকারী কমিশনার ( ভূমি ) রুম্পা ঘোষের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ এবং পেকুয়া থানার সহযোগিতায় পেকুয়া বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত ১০ টি করাত কল উচ্ছেদ হয় । এসময় ২০৫ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করা হয় । জব্দকৃত কাঠ এবং করাত কলের বিভিন্ন সরঞ্জামদি বারবাকিয়া রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়ছে ।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন , নিয়মিত অভিযানের অংশ হিসেবে পেকুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় পেকুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ করাত কল উচ্ছেদ করা হয় । এ পর্যন্ত বারবাকিয়া রেঞ্জের আওতাধীন ২১ টি করাতকলের মধ্যে ১৪ টিকে অভিযান চালিয়ে বন্ধ করা হয় । সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দাযের করা হবে ।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের ডিএফও মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন , বন ও বনজ সম্পদ রক্ষায় বনবিভাগ সজাগ ও সর্তক রয়েছেন । অবৈধভাবে করাত কল স্থাপন করে বন উজাড়করীরা যতো বড় শক্তিশালী হোক না কেন অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে । বন ও বনজ সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।

এবিষয়ে স্থানীয় পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন বলেন,প্রাণ প্রকৃতি হুমকির কারন হলো এই অবৈধ করাত কল,তারা বনাঞ্চল উজাড় করে পরিবেশ ধ্বংস করে চলেছে। একটু দেরীতে হলেও উপজেলা প্রশাসনের এধরনের অভিযান বনাঞ্চল রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে,আগামীতে এধরনের অভিযান অব্যহত রাখার আহবান জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ