আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকেট: দু ঘন্টায় বিক্রি শেষ

সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার:
বহুল প্রত্যাশিত ঢাকা-কক্সবাজার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। মাত্র দুই ঘণ্টাতেই তিন দিনের সব আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে একযোগে অনলাইন ও কাউন্টারে এ টিকিট বিক্রি শুরু হয়।
আজ দেয়া হয় ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট। সকাল ১০টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। প্রায় আড়াই হাজার টিকিটের ৯০ শতাংশই অনলাইনে বিক্রি হয়।
অনলাইনে টিকিট কাটার সুবিধা ধাকায় কাউন্টারে ভিড় না করে প্রযুক্তিগত সাহায্যেই বেশি মানুষ টিকিট কেটেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে এখনো পাওয়া যাচ্ছে কক্সবাজার টু ঢাকা এর টিকিট।
এর আগে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কক্সবাজার এসে ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচলের আনুষ্ঠানিক কার্যক্রম তিনি উদ্ভোধন করেন।এবং পহেলা ডিসেম্বর থেকে সাধারণ মানুষ ট্রেনে করে দূরদূরান্তে সহজে কম খরচে যাবার স্বপ্ন পূরণ করে দিয়ে যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ