সাভার প্রতিনিধি :
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, রাতে বলিয়ারপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছি। দুটি ইউনিটের প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাসটি মালিক মুক্তার হোসেন বলেন, মটরসাইকেলে আশা দুই ব্যক্তি গাড়ির পেছন দিকে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান বলেন, বলিয়ারপুর স্ট্যান্ডে ওভারব্রীজের পাশে ইতিহাস পরিবহনের একটি বাস অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাসটি পার্কিং অবস্থায় ছিলো ঢাকার দিকে যাওয়ার লেনে । কোন হতাহতের ঘটনা ঘটনি বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও মধুমতি মডেল টাউন এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।