আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ববি উপাচার্যের সঙ্গে ববিসাসের সৌজন্য সাক্ষাৎ

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) সদস্যবৃন্দ।

রোববার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির সদস্যরা। সমিতির সভাপতি ওবায়দুর রহমান, সহ-সভাপতি সোহেল রানা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য সমিতির সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি প্রতিষ্ঠায় ক্যাম্পাস সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। যেকোনো সমস্যার কথা সাংবাদিকরা আমাকে অবগত করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রতিশ্রুতি নয় কর্মে প্রদর্শন হবে৷ পাশাপাশি শিক্ষার্থীদের যেকোন সমস্যায় আমার দরজা খোলা রয়েছে বলে জানান তিনি৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ