আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বাসে  আগুন দিলো দুর্বৃত্তরা

সাভার প্রতিনিধি :

সাভারে পেট্রোল ঢেলে পার্কিংয়ে থাকা একটি দূরপাল্লার বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি ঢাকা গাইবান্ধা চলাচল করতো।

বুধবার ভোর ৬টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের  সাভারের  বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে  এই ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ভোর ৬ টার সময় বাসে অগ্নিসংযোগের খবর জানায় স্থানীয়রা। পরে দ্রুত আমাদের তিনটি ফায়ার ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পার্কিংয়ে থাকা অবস্থায় হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্ত এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

সাভার মডেল থানা পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, বাসে আগুনের ঘটনা ঘটেছে, বাসে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ