আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জ প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে জালাল আহমেদের অনুদান

ফরিদগঞ্জ  প্রতিনিধি :

ফরিদগঞ্জ প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন ও সাংবাদিকদের ভ্রমণের জন্য আর্থিক অনুদানপ্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি জালাল আহমেদ।

২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে জালাল আহমেদের পক্ষ থেকে কয়েকজন নেতৃবৃন্দ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের কাছে অনুদান হস্তান্তর করেন। এসময় জালাল আহমেদের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা আব্দুর রহিম নিলাফ, পৌর যুবলীগ নেতা ভুট্টু মিয়াজী, যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী, মাসুম পাটওয়ারী ও ছাত্রলীগ নেতা শাহাদাত তপাদার।

এসময় প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, আইসিটি সম্পাদক গাজী মমিন, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, সদস্য মোঃ ফাহাদ খান ও কেএম নজরুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ