আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী জেলা তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস ফেনীর আয়োজনে ‘‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মসূচীর আওতায় ২৩ অক্টোবর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং সোনাগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সদস্য মোঃ রফিক, ছাড়াইত কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ ও উক্ত বিদ্যালয়ের শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বশর প্রমুখ।

উক্ত নারী সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড স্মার্ট বাংলাদেশ, প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগসহ, সরকারের অর্জিত সাফল্য, উন্নয়ন পরিকল্পনা, গুজব, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ,

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, সরকারের মেগা প্রকল্প, ডেঙ্গু প্রতিরোধ প্রভৃতি বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার (রু: দা:) মোহাম্মদ রাশেদুল হক। এতে তৃণমুল পর্যায়ের নারী, জন প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ