আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় তিতাসের অভিযান, কারখানাসহ ৩ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি:

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন আশুলিয়ার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে কারখানাসহ প্রায় তিন শতাধিক আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার চারাবাগ, দূর্গাপুর ও আশুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৬০ জন উচ্ছেদ কর্মী অংশগ্রহণ করেন।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, আশুলিয়ার ওই এলাকায় নিম্ন মানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে কারখানাসহ আবাসিক সংযোগ স্থাপন করা হয়েছিল।

তিতাস গ্যাস কতৃপক্ষ খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুটি প্রধান পয়েন্টসহ প্রায় ১কিলোমিটার পাইপ লাইন উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় তিনশতাধিক বার্নার ও প্রায় ৩০০ মিটার পাইপ।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌ. আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন। তিনি বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করি।

এসময় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণসহ ১০ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে বকেয়ার জন্য ৫ টি, অবৈধ অতিরিক্ত চুলার জন্য ৪টি ও গ্রাহক সংকেত ছাড়া ১ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের
উপব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের
উপব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান ও সহকারী ব্যবস্থাপক মো সাকিব বিন আব্দুল হান্নানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ