আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের অভিষেক

রনজিত কুমার :

ঐতিহ্যবাহী ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ এর নব- নির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠান করা হয়।
উল্লেখ্য – গত ৯ সেপ্টেম্বর শনিবার ধামরাই পৌরসভার ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরের রথ মেলাঙ্গনের যাত্রাবাড়ীস্হ মাঠ সংলগ্ন রনজিত সুপার মার্কেটের দোতলায় ধামরাই উপজেলা প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয় বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তার দায়িত্বে ধামরাই থানা পুলিশের সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছেন।
এ’নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪ জন। সকল ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহণ শেষ হলে আধা ঘন্টা বিরতি দিয়ে প্রার্থীদের উপস্থিতিতে ভোট গননা শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান ও অপর দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মিজানুর রহমান,অ্যাডভোকেট
ভোট গননা শেষ করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান ।

সভাপতি পদে শামীম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি পদে রনজিত কুমার পাল (বাবু ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা ১৬ ভোট পেয়ে নির্বাচিত
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম ৬ ভোট ও আরেক প্রতিদ্বন্দ্বি আমিনুর রহমান ২ ভোট পান।

,যুগ্ন সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ১২ ভোট পেয়ে (প্রথম বর্ষ), মামুন ১২ ভোট পেয়ে (দ্বিতীয় বর্ষ) নির্বাচিত,সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,অর্থ ও দপ্তর সম্পাদক পদে ডা: ফজলুর রহমান সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে শরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোশারফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী মিজানুর রহমান ও রবিউল করিম নির্বাচিত।

ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে উপরোক্ত নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর
বীর মুুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান সিআইপি।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি শামীম খান,সঞ্চালনা করেন ধামরাই উপজেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা।

আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর সহকারী নির্বাচন কমিশনারদ্বয় অ্যাডভোকেট আলহাজ্ব আমিনুর রহমান, অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান কালাম,, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজীর আহমেদ মুকুল,ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ খায়রুল ইসলাম,ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,ঢাকা জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ জাকারিয়া দিপু
প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ