আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় জাবিতে প্রতিবাদ মিছিল

জাবি প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। পাশাপাশি স্বাধীনতাকামী হামাসের প্রতি সংহতি জানান তারা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময়, বক্তারা ইসরাইলি হামলার নিন্দা এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পরাশক্তিগুলোর ভূমিকার জন্য লজ্জা ও ক্ষোভ প্রকাশ করেন।

সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষাথী আনজুম শাহরিয়ার বলেন, বাংলাদেশ সরকারের নিকট আমাদের একটাই আহ্বান ঐতিহাসিকভাবে যেমন বাংলাদেশ বিশ্ব পরাশক্তিদের চোখ রাঙানিকে উপেক্ষা করে ফিলিস্তিনের পাশে ছিল, এবারও তেমনি থাকবে। ফিলিস্তিনে যে বর্বরতা হচ্ছে এতে তারা বিভিন্ন ধরনের সংকটের মধ্য আছে, এ অবস্থায় আমাদের সবারই উচিত তাদেরকে সাহায্য করা।

এসময়, আরো বক্তব্য দেন শেফায়েত উল্লাহ,  আবু নাইম, তমিজ আহমদ, আব্দুল্লাহ আল রাশেদ, আহমদ বেলায়েত, মির  আলী, শাকিল আহমেদ, শামীম আফজাল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ