আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
উনিশত আশি দশক থেকে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে নিরোলস সেবা করছেন ফেনী ১ আসনের সকল বয়সের প্রিয় মুখ কামাল উদ্দিন মজুমদার.
ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী ১ আসন. এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা পশুরাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার. জানা যায় রাজনৈতিক জীবন ও জনপ্রতিনিধির প্রথম শুরু হয় ১৯৮৮ সালের পরশুরাম কলেজ ছাত্রলীগের সদস্যপদ দিয়ে
৪-০৩-১৯৯০ সালে পরশুরাম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
২৫-০৪-১৯৯২ সালে প্রথম পরশুরাম সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, প্রতিক চেয়ার।
১৯৯৪ সালে পরশুরাম থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।
২৭-০২-১৯৯৭ সালে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত, প্রতিক চেয়ার।
১৯৯৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত।
১৯৯৮ সালে প্রথম পরশুরাম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত।
২৫-০৪-২০০১ সালে নবগঠিত পরশুরাম পৌরসভার প্রথম পৌর প্রশাসক মনোনীত।
১২-০২-২০০২ সালে পরশুরাম পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবারের মত পরাজয় বরন,প্রতিক চাকা।চেয়ারম্যান কামাল মজুমদার
১২-১২-২০০৩ সালে পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত দ্বিতীয় বারের মত।
২২-০১-২০০৯ সালে প্রথম পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত, প্রতিক দেওয়াল ঘড়ি।
২২-১২-২০১২ সালে তৃতীয় বারের মত পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত।
২৭-০২-২০১৪ সালে দ্বিতীয় বারের মত পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত, প্রতিক আনারস।
২০১৯ সালের ৩১ মার্চ বিনা প্রতিদ্বন্ধিতায় তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।চেয়ারম্যান কামাল মজুমদার “দৈনিক আগামীর সংবাদকে” জানান তিনি দলীয় মনোনয়নে আশাবাদী এবং নির্বাচনে জয়ী হয়ে আমৃত্যুর দল ও জনগণের সেবা করাই নিজের জীবনে শেষ ইচ্ছা