আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় ব্লাড ডোনার’স ফোরাম ফ্রি ব্লাড ক্যাম্পিন অনুষ্ঠিত

দেলওয়ার হোসাইন, পেকুয়া, কক্সবাজার:

মানুষ মানুষের জন্য এ প্রতিপাদ্যে অসুস্থ রোগীকে বাঁচতে এক ঝাঁক তরুণ রক্তের ফেরিওয়ালা হয়ে কাজ করছে গ্রামের পর গ্রাম।

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ব্লাড ডোনার’স ফোরাম নামে এ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হাজারো অসুস্থ রোগীদের রক্ত ও অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে সংগঠনের সদস্যরা।

তারই ধারাবাহিকতায় শনিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী সিকদার পাড়া এলাকায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শতাধিক মানুষের চিকিৎসা সেবা ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করে করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজাখালী ব্লাড ডোনার’স ফোরাম এর এডমিন শাহাদাত হোসেন বাদশা, সাইফুল ইসলাম,আহমদ নুর সিকদার, তৌহিদুল ইসলাম, মিনহাজ উদ্দিন, আরমান হোছাইন সদস্য মুরাদ,দিদার,শাহিন, নুরুল কাদের, মানিক সহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ