আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

মোবাইল কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

সিঙ্গাইর প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইরে মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে আঁখি আক্তার(১৯) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। গত শনিবার(০৭ অক্টোবর) রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। আঁখি আক্তার ওই এলাকার মোঃ ওয়াসিমের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ২ বছর আগে চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে আঁখি আক্তারকে বিয়ে করে একই এলাকার মোঃ ওয়াসিম। মোঃ ওয়াসিম বর্তমানে সৌদি প্রবাসী। গত শুক্রবার রাতে গৃহবধূ আখি আক্তার তার স্বামীর কাছে একটি নতুন মোবাইল ও ইন্টারনেট সংযোগের জন্য (ওয়াইফাই) ৫ হাজার টাকা দাবি করেন। স্বামী মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গৃহবধূ স্বামী সাথে অভিমান করে শুক্রবার রাত ১০ টার দিকে বিষপান করেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাতেই পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর বলেন, আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ