কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দূর্গ খ্যাত গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কেক কাটার মাধ্যমে পালন করল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন।
৩০ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান। পৌর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রসু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ জনগণ বিভিন্ন ভাতাদির সুযোগ সুবিধা পেয়েছেন। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন। আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, সেই মিশন ভিশনের অংশ হিসেবে ‘গ্রাম হবে শহর’ তৈরি করতে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আসতে হবে। এজন্য আমরা সর্বস্তরের নেতাকর্মীগণ তীক্ষ্ম নজর রাখতে হবে। চোখ কান খোলা রেখে নির্বাচনের সময় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাতে করে বিরোধীরা কোনো সুযোগ না পায়। আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এই গোবিন্দপুর উত্তর ইউনিয়ন থেকে গর্জে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ শাহআলম শেখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জহির মিজি, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছাব্বির তালুকদার, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার সরকার, ৯নং ওয়ার্ডের মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাব্বির ছৈয়াল।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সরকার, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য আঃ ছাত্তার ছৈয়াল, ওসমান গনি, আশু রাড়ী, আওয়ামী লীগ নেতা আঃ কুদ্দুস পাটোয়ারী, বিল্লাল মিজিসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান মোহেব্বী। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে এসময় কেক কাটেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের উপস্থিত নেতৃবৃন্দ।