আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ইউজিসি গবেষণা অনুদান পেলেন নোবিপ্রবির ৪ শিক্ষক

রাকিবুল হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষক.

বুধবার ( ২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়। তথ্যমতে প্রত্যেক গবেষক তিন লাখ টাকা করে বরাদ্দ পাবেন।

তারা হলেন কম্পিউটার সাইন্স ও টেলিকমিউনিকেশন ( সিএসটিই) বিভাগের অধ্যাপক ড. আসাদুন নবী ও সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ( আইআইটি) এর সহকারী অধ্যাপক অহিদুর রহমান ও সহকারী অধ্যাপক দীপক চন্দ্র দাস।

ইউজিসির ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, সিএসটিই বিভাগের অধ্যাপক ড. আসাদুন নবী, “A machine learning approach to predict the financial stability of world energy companies and their effect on trade in Bangladesh during the Russia-Ukraine war”- শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন।

একই বিভাগের সহকারী অধ্যাপক এম আর এম মাহমুদুল হাসান রানা, “Combating Deepfake News In Bengali: Detecting Manipulated Multimedia Content Using Machine Learning”- শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন।

আইআইটি এর সহকারী অধ্যাপক অহিদুর রহমান, “Detecting and Mitigating Biases in Decision –Making Processes”- শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন।

একই ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক দীপক চন্দ্র দাস, “A Feature Extraction and Deep Learning based Expert System for Early Detection of Chronic Diseases”- শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তা দানের জন্য রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপ-শাখায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ১০ জন গবেষককে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। তাদের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন গবেষক মনোনীত হয়েছেন। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় নোবিপ্রবির একজন গবেষক এই অনুদান পেয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ