সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) উপজেলার জামির্ত্তা ইউনিয়নের শায়ন রিসোর্সে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদের সঞ্চালনায়
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শ্রী সুদেব সাহা।
এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গৌরী চন্দ্র রায়,আফজাল হোসেন মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার,মহিলা সম্পাদকীয় ইতি রানী সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, জামির্ত্তা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজু,ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন, মোঃ আব্দুল হালিম ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ।