সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে শহরের হোটেল মোটেল জোনে রাজিন কটেজে পর্যটক গণধর্ষণের চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামী মনিরুল ইসলাম (৩৫)কে আটক করেছে র্যাব-১৫।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।
মামলা সূত্রে জানা যায় গত রোববার ( ৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী ও তার তিন বান্ধবী এক পূর্ব পরিচিত লোকের সাথে কক্সবাজার বেড়াতে আসেন।
পরে তারা শহরের সুগন্ধা পয়েন্টে মেরিন প্লাজায় একটি কক্ষ ভাড়া নেন।পরেরদিন(৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হোটেল থেকে ভুক্তভোগী তার এক বান্ধবীসহ সমুদ্র সৈকতে সময় কাটিয়ে হোটেলে ফেরার পথে সুগন্ধা মোড়ের কাছাকাছি মনিরুল ইসলামসহ কয়েকজন অটোরিকশা নিয়ে এসে তাদের গতিরোধ করে।
পরে সেখান থেকে তাদের জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে রাজন কটেজে রাতভর পালাক্রমে ধর্ষণ করে কয়েকজন যুবক।পরেরদিন সকালে তাদের চট্টগ্রামগামী একটি বাসে তুলে দেয়।এরমধ্যে মাঝপথে ভুক্তভোগী ঐ নারী অসুস্থ হয়ে পড়লে রামু বাইপাস নেমে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং অপরজন কক্সবাজার ত্যাগ করে।
কিন্তু ভুক্তভোগী কিশোরীর শারীরিক অবস্থা অবনতি দেখে চিকিৎসকরা পুলিশকে খবর দেন এবং তাদের হেফাজতে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।পরে ঐ নারী বাদী হয়ে কক্সবজার সদর মডেল থানায় এজাহার নামীয় তিনজন ও অজ্ঞাত আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে ভাইরাল হলে নজরে আসে র্যাবের। পরে গোপন অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামী মনিরুল ইসলাম ওরফে হারবদল(৩৫)কে শুক্রবার আনুমানিক সন্ধ্যার দিকে কক্সবাজারের রামু উপজেলার রাবার বাগান এলাকায় দুর্গম পাহাড় থেকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া মনিরুল কক্সবাজার সদরের গোনারপাড়া এলাকার নূর আহম্মেদের ছেলে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় গ্রেফতার হওয়া মনিরুল ইসলাম প্রাথমিকভাবে গণধর্ষণের বিষয়টি স্বীকার করে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করে।