আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ট্রাকের ধাক্কায় আহত হয়ে লাইফ সাপোর্টে জাবি শিক্ষার্থী

জাবি প্রতিনিধি:

ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে আহত হয়ে লাইফ সাপোর্টে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) এক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর নাম ফাবিহা আফিফা সৃজনী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের(৫০ ব্যাচ) শিক্ষার্থী।

শুক্রবার(১ সেপ্টেম্বর) বিকেলে নীলাচল থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে উল্টো  পথ থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি পড়ে যান। এরপর সেখান থেকে উদ্ধার করে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

সৃজনীর সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার(১ সেপ্টেম্বর) বিকেলবেলায় সৃজনী তার ছোটবোনকে সাথে নিয়ে ৩০০ ফিটে একটু কাজে বেরিয়েছিল। সেখানে সি.এন.জি. থেকে নামার পর পিছন থেকে দ্রুতগামী এক ট্রাক আসতে দেখে সৃজনী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুততম সময়ে ছোটবোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন৷ কিন্তু ছোটবোনকে সরিয়ে দিলেও নিজে সরে যেতে পারেননি। উল্টোপথ থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রাস্তা হতে ছিটকে যান সৃজনী। এরপর মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসে৷ অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একটি অপারেশনের মাধ্যমে সৃজনীর মাথায় স্কাল খুলে মাইনাস আশি ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজিং করা হয়৷

সৃজনীর সহপাঠী নাহিদুল হক জানায়,’আমরা এখন ওর জন্য যতটা সম্ভব ফান্ড সংগ্রহ করছি। কারন  ব্রেনের অপারেশন এর জন্য অনেক টাকার প্রয়োজন হয়। গত রাতেই আড়াই লক্ষ টাকার বেশি খরচ হয়েছে৷ আমাদের বিভাগের শিক্ষক, অ্যালামনাই  এছাড়াও আরো অন্যান্য সোর্স থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। সৃজনীর জন্য এখন পর্যন্ত প্রায় ৯ ব্যাগ রক্ত লেগেছে। রক্তের ডোনার পাওয়া নিয়েও অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। কারণ হুট করে এতো রক্তের যোগান দেওয়ার জন্য ডোনার পাওয়া যাচ্ছে না।

ইতোমধ্যে সৃজনীর চিকিৎসার ব্যায় হিসেবে ১০ থেকে ১৫ লক্ষ টাকা ধরা হয়েছে৷ যা সৃজনীর পরিবারের একার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সৃজনীর পরিবার ও সহপাঠীরা তাকিয়ে আছেন সমাজের বিত্তবান মানুষের দিকে। তাদের একটু সহানুভূতি বাঁচিয়ে তুলতে পারে সৃজনীকে।

সৃজনীকে সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ (পার্সোনাল)
01730930265
01796749165
01885735649
রকেট (পার্সোনাল)
01701757367
নগদ (পার্সোনাল)
Rezwan-01780348400
ব্যাংক একাউন্ট: অ্যাকাউন্ট নাম্বার:
20507960200132401

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ