আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় প্রবাসী পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জায়গা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াখালী পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত মৃত আলী আহমদের ছেলে সুফি আলম গং পরধন লোভি, জবর দখলকারী, দাঙ্গা-হাঙ্গামা, চিহ্নিত সন্ত্রাসী ও খুবই খারাপ প্রকৃতির লোক ।

তারা দেশের প্রচলিত আইন-কানুন তুয়াক্ষা করে না। স্থানীয় সুফি আলম গং ও মৃত জাফর আলমের ওয়ারিশদের সাথে দীর্ঘ দিন ধরিয়া জমি নিয়া বিরোধ চলে আসছিল।

জন্নাতুল মাওয়া রুজি বলেন, বি.এস ৭৬৪ নং খতিয়ানের বি.এস ৪২০০ নং দাগের স্থিত জমির আমাদের চাচা জাফর আলমের মালিকানাধীন জমি হয়।

অভিযুক্তরা জমি জবর দখল করার পায়তারা করছে। গত ৩০ জুলাই বিকেলে সংঘবদ্ধ হইয়া ধারালো দা, কিরিচ, লোহার হাতুড়ি নিয়া আমার চাচার মালিকানাধীন বি.এস ৭৬৪নং খতিয়ানের বি.এস ৪২০০ দাগের স্থিত ও বি.এস ১২৯৮ নং খতিয়ানের বি.এস ৪২০২ নং দাগের ভোগ দখলীয় জমিতে মৃত আলী আহমদের ছেলে সুফি আলম, মিজানুর রহমান, সুফি আলমের স্ত্রী হামিদা বেগম,

ছৈয়দ আহমদের ছেলে মোঃ কাশেম, মৃত বশরত আলীর ছেলে ছৈয়দ আহমদ, মৃত আলী আহমদের ছেলে বদিউল আলম, শফি আলমের স্ত্রী রোজিনা অবৈধভাবে সেফটি ট্যাংন্ক নির্মাণ করার চেষ্টা করে। প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা ছেলে রেজাউল করিম তাদের বাধা দেয়।

তারা ক্ষিপ্ত হয়ে ধারালো কিরিচ দিয়া রেমিট্যান্সযোদ্ধা রেজাউল করিমকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে তার বাম হাতের বৃদ্ধা অঙ্গুলের মাঝখানে রক্তাক্ত গুরুত্বর হাঁড় কাটা জখম করে হামলাকারীরা। তাদের কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীরা লোহার রড় দিয়া এলোপাতাড়ি আঘাত করিয়া হত্যার চেষ্টা করে।

ওই সময় তার পকেটে থাকা নগদ ২০.০০০ বিশ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। আহত রেজাউল করিমের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষ লোকজন পালিয়ে যায়। পরে আহতকে উদ্ধার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে জায়গা দখলে নিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সুফি আলম গং। আমরা সঠিক তদন্ত পূর্বক প্রতিপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ জায়গা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউল করিম, মোঃ রফিক, মোঃ কাইছার, অভিযুক্ত সফি আলমের ভাতিজা মোঃ সিরাজ ও আব্দুল মালেকের স্ত্রী জান্নাত আরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ