আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদার দাবিতে হোটেল ব্যবসায়ী তিন ভাইকে কুপিয়ে জখম

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে হোটেল ব্যবসায়ী তিন ভাইকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।।এর আগে বুধবার রাতে সাভার পৌর এলাকার নামা বাজার খালেক মার্কেট  এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিন ভাই হলেন-হোটেল ব্যবসায়ী শহর আলী (৫৫), তার ছোটো ভাই আদম আলী (৪৫) ও ওয়াসিম (৪০)।
অভিযুক্তরা হলেন- জুয়ের মিয়া (২৬), নার্গিস বেগম (৪২), চান্দু মিয়া (৫০), নোভা (১৯) ও জয় (৩০)
আহত আদম আলী জানান,

বুধবার রাতে জুয়েল ও তার সহযোগীরা আমাদের হোটেলে এসে ৫ লাখ টাকার চাঁদাদাবি করে।পরে আমার ভাই শহর আলী টাকা দিতে অস্বীকৃতি জানালে জুয়েল উত্তেজিত হয়ে ছুরি দিয়ে আঘাত করে।

পরে আমি ও আমার ছোট ভাই ওয়াসিম বড় ভাইকে বাঁচাতে আসলে আমাদেরও ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়।
এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ