আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজার শহরে ঝুলন্ত অবস্থায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার 

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের বৈদ্যঘোনা নামক এলাকায় তন্নী চৌধুরী নামক এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
২৯ আগস্ট মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টার দিকে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায় পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছেন, তন্নী বাসায় একা ছিলেন। বিকেলে তার মা সুভা চৌধুরী একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ায় স্থানীয়দের দেখতে বলেন। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়।
নিহত তন্নী চৌধুরী রিতু কক্সবাজার সিটি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী এছাড়া বৈদ্যঘোনা এলাকার নেপাল চৌধুরীর মেয়ে।তবে কি কারনে সে এই পথ বেছে নিল সে বিষয়ে কারও কাছ থেকে জানা যায়নি
এই ঘটনার পরপর নিহতের বাড়িতে শোকের ছাড়া নেমে এসেছে।
মেয়েকে হারিয়ে শোকে প্রায় কাতর বাবা নেপাল চৌধুরী।
পুলিশ বলছে ময়নাতদন্তের পর সুরতহাল রিপোর্ট পেলে জানান এই মৃত্যুর রহস্য জানান যাবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ