আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া’র 

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালি উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কামারখালী বাজার প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন,

ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি সাখাওয়াত হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা এই দেশ পেয়েছি। বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি।

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জাহিদুল রহমান বাবুর সভাপতিত্বে অন্যান্যেদের মাঝে বক্তব্য রাখেন,
ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো মতিয়ার রহমান,

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টার্গেট, সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় ছাত্র লীগের মোমিনুর রহমান সবুজ, আরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস বি বাহার শ্যামল, আরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী নাছির, যুবলীগ নেতা শান্ত, যুবলীগ নেতা সাজ্জাদ মিল্টন প্রমুখ। সার্বিক সঞ্চালনায় মেহেদী হাচান লিটু।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ