আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 

নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ডনচেম্বার এলাকাবাসীর পক্ষে যুব নেতা মো হাসান।

দুপুরে শহরের ডনচেম্বার মেইন রোড এলাকায় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতী পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান।

এ-সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়  বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ