দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি :
কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা ব্যাপকভাবে বন্যা কবলিত হয়েছে।পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।
দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এই রকম সংকটময় পরিস্থিতিতে আর্ত মানবতার সেবায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে শক্তি ফাউন্ডেশন।
১৫ আগস্ট সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম (বাজালিয়া, কেরানীহাট, দোহাজারী, চন্দনাইশ ও বরমা বরকল),
কক্সবাজার (চকরিয়া, পেকুয়া ও রামু) এবং বান্দরবান (সদর ও লামা) এলাকায় শক্তি ফাউন্ডেশনের সুবিধাভোগীসহ দূর্গতদের মাঝে ৫ হাজার ৫শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রী হিসেবে প্রদান করা হয়েছে ওরস্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্রয়োজনীয় খাদ্য চাল, ডাল, আলু ও শুকনো খাবাব।