আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে ৪০৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারের আশুলিয়ায় র‍্যাব-৪ অভিযান চালিয়ে ৪০৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি’কে গ্রেফতার করেছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে, গতকাল রোববার (১৩ আগস্ট) আশুলিয়া থেকে ৪০৪০ পিস ইয়াবাসহ আসামী মোঃ আরিফ মিয়া (৩১) কে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গ্রেফতার করে।

লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ জুলাই রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আরিফ মিয়া নামের মাদক ব্যবসায়ীকে ৪০৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ