মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: সেলিম আজাদ,
মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো: আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান শরীফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন,
কালিয়াকৈর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ, ঢালজোড়া ইউপি চেয়ারম্যান মো: ইসাম উদ্দিন প্রমূখ। সভায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, জঙ্গীবাদ, নাশকতা প্রতিরোধ ও নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।