আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির সাংবাদিকতা বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার(৬ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভাগের  তৃতীয়(৪৯ ব্যাচ) ও চতুর্থ বর্ষের(৪৮ ব্যাচ) খেলার মধ্যে দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।
খেলায় চলতে থাকে পাল্টাপাল্টি আক্রমণ ।  টান টান উত্তেজনার মধ্যে দিয়ে উভয়ই দল ২-২ গোলের সমতায় খেলা শেষ করে।

এরপর দিনের অপর খেলায় বিকেল সাড়ে পাঁচটায় বিভাগের প্রথম বর্ষ(৫১ ব্যাচ) ও দ্বিতীয় বর্ষের(৫০ ব্যাচ) খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকে দুই দলের মধ্যে চলতে থাকে পাল্টাপাল্টি আক্রমণ  যার ফলে  ম্যাচ জমে ওঠে৷ প্রথম অর্ধের খেলা শেষে দুই দল সমানে সমান লড়াই করে এরপর খেলার দ্বিতীয় অর্ধেও খেলার ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ফলে নির্ধারিত সময় শেষে দুই দল ০-০ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়।

টুর্নামেন্টের আয়োজক সূত্রে জানা যায়, ৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট। গত বছর অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বিভাগের ৫০তম ব্যাচ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ