আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে সড়কে শিশু ইয়ামিন

সাভার প্রতিনিধি :

হাত-পা ভেঙে, রগ কেটে বস্তাবন্দি করে আশুলিয়া থেকে ধামরাই পুকুরে ফেলে ইয়ামিনের বাবা পোশাক শ্রমিক রবিউলকে হত্যার করা হয়। তাই বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে মানুষের ভিড়ে সড়কে দাঁড়িয়েছে তিন বছরের ইয়ামিনও।

শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে তাদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও শ্রমিকরা।

এর আগে পূর্বের দ্বন্দ্বের জেরে গত ৩১শে জুলাই দক্ষিন বাইপাল এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতনের পর পোশাক শ্রমিক রবিউল ইসলামকে (৩০) তুলে নিয়ে গিয়ে জীবিত অবস্থাতেই বস্তায় বন্দি করে ধামরাইয়ের ভারারিয়া এলাকার পুকুরে ফেলে দেওয়া হয়।

পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে মারা যান রবিউল। ওই ঘটনায় রাতেই ধামরাই থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহত রবিউলের বোন ফারজানা আক্তার ঝিলিক। মামলায় বকুল ভূইয়ার বাবা, চাচা, চাচাতো ভাই সবাইকেই আসামি করা হয়েছে।

মানববন্ধনে রবিউলের মা, তার স্ত্রী, সন্তানসহ আশুলিয়ার বিভিন্ন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে রবিউলের পরিবার ও এলাকাবাসী সকলেই খুনিদের ফাঁসির দাবি তোলেন।

তারা বলেন, এই হত্যাকারী যদি আইনের কোন ফাঁক দিয়ে বেরিয়ে যায়। তাহলে এর থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। তারা চিহ্নিত সন্ত্রাসী।

এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোঃ ফরিদুল ইসলাম বলেন, আমরা এমন একটা সেক্টরের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করি যে সেক্টরের শ্রমিকরা নির্যাতন, হয়রানি এমনকি হত্যাকান্ডের শিকার হলেও তার বিচার বা পাওয়ার অধিকার থাকেনা।

পোশাক শ্রমিক রবিউল ইসলামের হত্যাকারী ১ নং আসামী বহুদিন যাবত শ্রমিক হয়রানি নির্যাতন করে আসছে গত জুলাই মাসেও এই ১ নং আসামী ঠান্ডু নামের একজন শ্রমিকনেতাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে নির্যাতন এবং গুমরে চেষ্টা করেন। কিন্তু বিষয়টা জানা জানি হওয়ার কারনে ছেরে দিতে বাধ্য হয়।

১ নং আসামী ইউনিক থেকে বুড়ির বাজার এলাকায় যে সকল করখানা রয়েছে সে সকল কারখানায় শ্রমিকরা তাদের দাবী দাওয়া নিয়ে কথা বলতে গেলেই তার নির্মম নির্যাতন স্বীকার হয়। জানিনা তার এই অন্ন্যায় অত্যাচারের উৎস কি। কার ইশারায় এমন গুম খুনের মতো জঘন্যতম অপরাধ করে। এর শেষ কোথায়। আমরা রবিউল ইসলামের হত্যার সঠিক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ