আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ৮টি সড়ক উন্নয়নে ব্যয় প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা

সাভার প্রতিনিধি :

প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরের ধারাবাহিকতায় ঢাকার সাভারে তিন প্রকল্পে ৮টি সড়ক উন্নয়নের কাজে প্রায় ৩৩ কোটি ৩৯ লক্ষ টাকা বাজেট অনুমোদন হয়েছিলো। এর মধ্যে ৫টি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন এবং ৩টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে সাভারের স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এমপি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ