রাবি প্রতিনিধি:
আজ ২৯ জুলাই রোজ শনিবার বিকাল ৫ ঘঠিকায় গ্রীন ভয়েস,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ব বাঘ দিবস-২০২৩ উপলক্ষে বাঘ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য ‘পেপার প্রেজেন্টেশন’ প্রোগ্রামের আয়োজন করা হয়।
এই সময়ে গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মোঃ সামিউল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রোগ্রামটিতে মাহিন, প্রান্ত পাল,ফাহামিদা স্বচ্ছ,জান্নাত,হুমায়রা,সাদিয়া সহ প্রায় ৩০ জন সবুজ বন্ধু উপস্থিত হয়ে বিশ্ব বাঘ দিবস সম্পর্কে বক্তব্য প্রদান করেন। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে,সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চলনায় ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ বাঁধন’র এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি ভালো ভাবে সম্পন্ন হয়।