আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় স্ত্রীর করা মামলায় স্বামী জেল হাজতে

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় স্ত্রীর করা মামলায় স্বামীকে হাজতে পাঠিয়েছে আদালত। জানা যায় পেকুয়া সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনা এলাকার হারুন রশিদের পুত্র মোঃ মিনহাজ উদ্দিনের সাথে একই ইউনিয়নের গোয়াখালী বটতলিয়া পাড়া এলাকার মোঃ নাজেম উদ্দিনের মেয়ে তানজিনা সুইটির সাথে বিয়ে হয় ।

তাদের সংসারে ২টি কন্যা সন্তান রয়েছে । স্ত্রী তানজিনা সুইটি জানান সন্তানদের ভরণ পোষণ না দিয়ে স্বামী পরকিয়া সর্ম্পকে জড়িয়ে প্রায় সময় আমাকে মারধর করে ।

দুই সন্তানের জননী তানজিনা সুইটি স্বামী মারধর সইতে না পেরে বাবার বাড়ী চলে গেলে ঐ সুযোগে স্বামী অন্য মেয়েকে নিয়ে অসামাজিক কার্যকালাপ শুরু করে ।

এবিষয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়ের করিলে আদালত মামলাটি আমলে নিয়ে পেকুয়া থানাকে নিয়মিত মামলা হিসেবে রুজ করার আদেশ দেন ।

পেকুয়া থানা গত ২২ জুন ২০২৩ ইং তারিখে জিআর মালমা নং-১৭/২৩ রুজ করে । মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর বিশ্বাস জানান, স্ত্রী তানজিনা সুইটি বাদী হয়ে তার স্বামী মোঃ মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়ের করিলে আদালত পেকুয়া থানাকে নিয়মিত মামলা হিসেবে এন্ট্রি করার আদেশ প্রদান করে ।

আদালতের আদেশ মোতাবেক পেকুয়া থানা মামলা নং জিআর ১৭/২৩ এজাহার নামীয় আসামী মোঃ মিনহাজ উদ্দিনকে ধৃত করে আদালতে প্রেরণ করি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ