আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীর সোনাগাজী উপজেলা মহিলা পার্টির কর্মী সমাবেশ 

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

বৃহস্পতিবার ২৭ জুলাই, বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা পার্টির সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন সাংসদের স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার (ভিপি জহির), সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজ্বী আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম,
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মৃধা,

জেলা সাংগঠনিক সম্পাদক নুর আলম বাঁশি, সোনাগাজী উপজেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা জাতীয় মহিলা পার্টির সাধারন সম্পাদক শারমীন আক্তারের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন।

কর্মী সমাবেশে উপজেলার নয়টি ইউনিয়ন থেকে মহিলা পার্টির শতশত নারী নেত্রী ও কমীগণ অংশ গ্রহন করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ