সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে আশুলিয়ার তাজপুর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, ইয়ারপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত রাজি উদ্দিনের ছেলে তজিবর রহমান (৫৫) এর
অটোরিকসার গ্যারেজে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক শাহিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তজিবর রহমানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুকবার সকালে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।