আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাজাখালী ফাযিল তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাখালী বহুমুখী বেশারাতুল উলুম ইসলামীয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার ফাযিল প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের দোয়া মাহফিল ও ফাযিল তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে ও মাওলানা আজিজুল হকের সঞ্চলনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন ফাসিয়াখালীইসলামীয়া কামিল (মার্স্টাস)মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আক্কাস, মগনামা শাহ্ রশিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর ।

এসময় সহকারী অধ্যাপক(আরবী) মাওলানা শফিকুর রহমান , আরবী প্রভাষক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, সহকারী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) দেলোয়ার হোছাইন , সহকারী অধ্যাপক (জীব বিজ্ঞান)এ জেড এম ওবাইদুল্লাহ খান ,

প্রভাষক (গণিত) আব্দু রাজ্জাক ,মোহাম্মদ হোছাইন, ,আক্তার হোছাইন ,মুহাম্মদ ইউছুপ,শাহাব উদ্দিন মোজাহিদুল ইসলামসহ শিক্ষক ,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে পড়ালেখায় আরো মনযোগী হয়ে মাদ্রাসার মান ধরে রাখার আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ