আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক শাহজাহান অপু

কাজী শহীদুল্লাহ্ তনয়ঃ

ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ এর পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে আশুলিয়া থানা আওয়ামী লীগ। এই কমিটির সভাপতি হাজী আবদুল লতিফ মন্ডল ও সম্পাদক হাজী মো মতিউর রহমান।

এই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পেয়েছেন মোঃ শাহজাহান অপু। মোঃ শাহজাহান অপু ২০০১ সালে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি সাবেক সাভাপতি ধামসোনা ইউনিয়ন ৯নং ওয়ার্ড ছাত্রলীগ, যুগ্ম আহবায়ক ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ।

তিনি দীর্ঘ ২০ বছরের বেশী সময় রাজপথে থেকে ছাত্রলীগ কে সুসংগঠিত করতে এক নিরলস পরিশ্রমী ছাত্রনেতা হিসাবে কাজ করে যাচ্ছেন আজ অবদি,এর ফলস্বরূপ আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও সাধারণত সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তাকে এই পদ টি উপহার দিয়েছেন।

মোঃ শাহজাহান অপু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের জন্য আমি কাজ করেছি করে যাচ্ছি,এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করে যাব সারাজীবন, আমি শ্রদ্ধার সাথে স্মরন করছি হাজার বছরের শ্রেষ্ঠবাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহিদদের প্রতি,ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ভাই ও সাধারণত সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভাই এবং সিনিয়র নেতৃবৃন্দের প্রতি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ