আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে স্বারকলিপি

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জনগোষ্টির দুঃখ দুর্দশা অবহিতকরন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহেশখালী সুরক্ষা কমিটি মহেশখালী নির্বাহী অফিসার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান করা হয় ।

২৪ জুলাই (সোমবার) দুপুর ১২টার সময় মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মহোদয় কে মহেশখালীর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পক্ষে স্বারকলিপি প্রদান করেন মহেশখালী সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ ।

স্বারকলিপি প্রদানকালে মহেশখালী নির্বাহী অফিসার মো ইয়াছিন আন্তরিকতারসহিত ধৈর্য সহকারে সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক মৌলানা মোঃ মহসিন মাতারবাড়ির ক্ষতিগ্রস্ত জনগোষ্টির জীবনজীবিকা সংকোচিত, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ,

কোহেলিয়া নদী রক্ষা, মহেশখালীর পরিবেশ ও প্রান-প্রকৃতি রক্ষা, মহেশখালী ও মাতারবাড়ির চলাচলের রাস্তা গুলো দ্রুত মেরামত, ক্ষতিগ্রস্ত ও বাস্তচ্যুত পরিবারের রোয়াদাদভুক্ত না পাওয়া ৬ টি ঘরের  দ্রুত পাওয়ার বিষয় গুলো তুলে ধরেন।

উপজেলা নিবাহী অফিসার মো ইয়াছিন সুরক্ষা কমিটিকে আশ্বস্থ করে বলেন সকল সমস্যা দ্রুত বাস্তবায়নের জন্য তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তিনি তাৎক্ষনিক ভাবে কোলপাওয়ার পিডি আবুল কালামের সাথে যোগাযোগ করেন।

পরে তিনি জানান কোলপাওয়ার এমডি না থাকায় এমুহূর্তে কোনকিছু করা যাচ্ছেনা। নতুন এমডি যোগদান করলে পরর্বতিতে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক মেীলানা মোঃ মহসিন , তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল জব্বার, যুগ্ন সম্পাদক ও বাপা মহেশখালীর সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ,

দপ্তর সম্পাদক মোস্তফা বেগম, প্রচার সম্পাদক নূর আয়েশা. নির্বাহী সদস্য ও দৈনিক ইনানীর মহেশখালীর প্রতিনিধি আ ন ম হাসান, নির্বাহী সদস্য ও শেয়ার বিজ পত্রিকার মহেশখালীর প্রতিনিধি সিরাজুল মোস্তফা রুবেল, নির্বাহী সদস্য এম এ হান্নান, নির্বাহী সদস্য মিনুআরা সৈয়দ হেলেন, ও সদস্য উম্মে আরফিন সায়মা প্রমূখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ