আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ডিবি’র অভিযানে সাভারে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভার প্রতিনিধি :

ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার করেছে। গতকাল রোববার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

গ্রেফতার ওই দুই আসামী হলেন- সাভার মডেল থানাধীন ৭নং ওয়ার্ডের আইচানোয়াদ্দা এলাকার মোঃ আলীম উদ্দিন খান এর পুত্র মোঃ আলম খান (৩৮) এবং নওঁগা জেলার রানীনগর থানার শিমলা এলাকার মৃত আকরাম হোসেন এর পুত্র মোঃ আতিক সরদার (৩৫)।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার (২২ জুলাই) রাত পৌনে বারটায় ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম এর টিম সাভারের আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আসামী মোঃ আলম খানকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এবং আসামী মোঃ আতিক সরদারকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ