রাবি প্রতিনিধি:
গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সবুজ বন্ধুদের উদ্যোগে ২২ জুলাই রোজ শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মাঠ প্রাঙ্গনে ফল উৎসবের আয়োজন করা হয়।
একজন সুবিধাবঞ্চিত শিশুকে বাহারি রকমের ফল প্রদানের মাধ্যমে চমৎকার এই আয়োজনের উদ্বোধন করা হয়।
গ্রীন ভয়েস রাবি শাখার সভাপতি আশিকুর রহমান অন্তরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় ও যুগ্ম সম্পাদক আবু সাহাদাৎ বাঁধনের সার্বিক তত্বাবধানে সুন্দরভাবে ফল উৎসব সম্পন্ন হয়।
উক্ত ফল উৎসবে বাহারি রকমের ফল আম, কাঁঠাল,আমড়া,কলা,আনারস,পেয়ারা,বাতাবিলেবু,জামরুল, কামরাঙা, লটকন,ঢেঁউয়া,আপেল, মাল্টা প্রভৃতি ছিল।
ফল উৎসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক সুখন ও বঙ্গবন্ধু জাতীয় বৃক্ষ পুরস্কার প্রাপ্ত জনাব পলাশসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৭৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।