আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সভা

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
বহষ্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন।

বিশেষ অথিতির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম আজম খাঁন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সাংবাদিক দেলোয়ার হোসাইন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, পেকুয়া মডেল জি এম সি ইনষ্টিটিশনের শিক্ষক রুহুল আমিন, অভিভাবক আজগর আলী ও রোকেয়া বেগম প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এস এম শাহাদাত হোসেন বলেন, নারী শিক্ষা এগিয়ে নিতে অভিভাবকদের আরো সচেতন হতে হবে।

সমাবেশে বক্তারা আরো বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ততাই গড়ে দিতে পারে গুনগত শিক্ষার মজবুত ভিত।

আমাদের আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় ২৪ ঘন্টায় মাত্র ৬ ঘন্টা শিক্ষার্থীরা শিক্ষকের আই-ভিশনে থাকে আর বাকী ১৮ ঘন্টা থাকে অভিভাবকদের কাছে।

সেক্ষেত্রে শিক্ষায় সফলতার অনেকটাই অভিভাবকদের উপর নির্ভর করে। ফলে শিক্ষকদের পাঠদানের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রায় দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ