আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা 

রনজিত কুমার:

বিএনপি – জামাতের নৈরাজ‍্য,সন্ত্রাস,দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ” শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ” হাজার হাজার নেতাকর্মী ,

সমর্থকগন ও সাধারণ মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে ইসলামপুর থেকে শুরু করে ধামরাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে ইসলামপুর বাসষ্টান্ড সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে
ধামরাই উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা দলে দলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে জড়ো হয়ে এখান থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।

ঢাকা -আরিচা মহাসড়ক ইসলামপুর থেকে শুরু করে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি ঢুলিভিটা এলাকায় ঢাকা -আরিচা মহাসড়কে শেষ হয়।

এ’সময় বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান,

ধামরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু সহ অন্যান্যরা।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ধামরাই পৌরসভার কাউন্সিলরবৃন্দ ,

উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ , আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, মহিলা লীগ ও
ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

বক্তারা এ’সময় বলেন দেশের উন্নয়ন অগ্রগতিকে বিনষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে বিএনপি -জামায়াত ।আপনারা সবাই সচেতন থাকবেন যাতে করে কেউ যেন দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বিনষ্ট করতে না পারে। তাদের প্রতিহত করুন।

মনে রাখবেন দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে বার বার দরকার শেখ হাসিনার সরকার।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই শেখ হাসিনার সরকার এর অধীনে অনুষ্ঠিত হবে আপনারা পরিশেষে শেখ হাসিনার সরকার এর অধীনে নির্বাচনে অংশ গ্রহণ করবেন এটা ছাড়া আপনাদের কোন পথ নেই।

জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগ কে নির্বাচিত করে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ