প্রতিনিধি, সাভার :
ঢাকার সাভারের হেমায়েতপুরে জাফি কমপ্লেক্স নামের একটি মার্কেটে হামলা ও বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার সকালে মার্কেটের মালিক মোঃ সারোয়ার হামলার বিষয়িট নিশ্চিত করেছেন। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।গতকাল গভীর রাতে সাভারের হেমায়েতপুরের হরিণধরা বাঘবাড়ি মোরে এঘটনা ঘটে।
মার্কেটের মালিক জানান, গতকাল ঈদের পর প্রথম মার্কেটের কাজে যাওয়া হয়। পরে রাত ১২ টার দিকে কয়েকজন দুবৃত্ত মার্কেটে হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে।
এসময় পর পর দুটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে মার্কেট ও পাশে থাকা স্থানীয় সাবেক ইউপি সদস্যদের ও হাসপাতালের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হয়নি।
তিনি আরও জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত । কেউ তাকে হত্যা বা ভয় ভীতি প্রদর্শনের জন্য এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।