আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পাচঁ ডাকাত গ্রেপ্তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার

সাভার প্রতিনিধি :

ঈদ-উল-আযহায় গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ও মালামাল লুটের ঘটনায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাচঁ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ।

এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে।

রোববার দুপুরে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান তার ঢাকার কার্যালয়ে জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১. সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চর বাছরা গ্রামের মনসুর আলীর ছেলে সাহেব আলী (৩৫), সে আশুলিয়া জিরাবো এলাকার মোস্তফার বাড়ীর ভাড়াটিয়া ,২. নাটোর সদরের আহম্মদপুর গ্রামের মৃত দেছের আলির ছেলে রইছ উদ্দিন (৫৫),

সেমানিকগঞ্জ সদরের কবিরের বাড়ীর ভাড়াটিয়া, ৩.সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চর বাছরা গ্রামের গফুর মৃধার তারেক আলী মৃধা (২৫),সে মানিকগঞ্জে বান্দুটিয়া গ্রামে বসবাস করতো।

৪. মোঃ লালচান (২২) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বড় মহারাজপুর গ্রামের মৃত সোবাহানের ছেলে, সে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আলমগীরের বাড়ীর ভাড়াটিয়া, ৫. মোঃ হাফিজুর রহমান (৩৮) নাটোর জেলার গুরুদাসপুর থানার কান্দাইল গ্রামের মৃত লালচান মন্ডলের ছেলে, সে গাজীপুর জেলার কাশিমপুর থানার ইলিয়াসের বাড়ীর বাড়াটিয়া।

গত ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে জয়নাল আবেদীন ফকিরসহ আরও কয়েকজন গরু ব্যবসায়ী জামালপুর থেকে ঢাকার আফতাবনগরে ১৮ টি গরু নিয়ে আসে।

গরু বিক্রির পর ঈদের আগের রাতে জামালপুর যাওয়ার জন্য ০৮ জন সহযোগীসহ আফতাবনগর থেকে একটি ট্রাকে উঠে।  এসময় ট্রাকে ঘুমিয়ে গেলে ১৫/১৬জনের একটি ডাকাত দল তাদেরকে হাত,পা বেধে মারপিট করে সঙ্গে থাকা ২৭ লাখ টাকা ও ০৬ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

 পরে তাদরেকে ধামরাই উপজেলার ডেমরান এলাকার একটি কলেজের পাশে খালি জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি জানতে পেরে আসামীদের ধরতে ও মালামাল উদ্ধারে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

তারা তদন্ত করে প্রযুক্তির সহযোগিতায় পাচঁজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।   সেই সাথে তাদের লুন্ডিত ১লাখ ৭০হাজার টাকা উদ্ধার করা হয়।  আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে উক্ত ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে।

এছাড়া তাদের সাথে আরও কয়েকজন জড়িত আছে।   তদন্তের স্বার্থে তাদের পরিচয় দেওয়া হচ্ছে না।
পুলিশ সুপার আরও বলেন, কোরবানি ঈদকে কেন্দ্র করে এই ডাকাত চক্র সক্রিয় হয়।

আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম।  কিন্তু ব্যবসায়ীদের সচেতনার অভাবে চক্রগুলো সুযোগ পায়।
আসামীদের ঢাকার আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ