আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় দুর্নীতি প্রতিরোধ স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা শুরু

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদযোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার সকালে মগনামা উচ্চ বিদ্যালয়ে প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এবছরের রাউন্ড শুরু হয়।

রবিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় মগনামা উচ্চবিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুস ছাত্তারের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি শিক্ষাবিদ এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বির্তক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির অন্যতম সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোমিও চিকিৎসক আশেক উল্লাহ,সদস্য হোমিও চিকিৎসক মোহাম্মদ জিয়াউল হক শফিকী,

মগনামা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বক্কর, সাংস্কৃতিককর্মী এফ এম সুমন, সংবাদকর্মী দেলওয়ার হোছাইনসহ আরো অনেকে।

এসময় রাজাখালী এয়ার আলী খান আর্দশ উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল ও মগনামা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল নির্ধারিত বিষয়ের উপর যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এতে রাজাখালী এয়ার আলী খান আর্দশ উচ্চ বিদ্যালয় চ্যাপিয়ন নির্বাচিত হয়,শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয় এয়ার আলী খান আর্দশ উচ্চ বিদ্যালয়ের দলনেতা ফয়জিয়া হোসেন কনা।

বির্তক প্রতিযোগীতায় প্রধান বিচার হিসেবে দায়িত্ব পালন করেন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ইংরেজি প্রভাষক মোহাম্মদ আলম, সহ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন একই কলেজের পদার্থ বিভাগের অধ্যাপক সন্তুষ বিশ্বাস, রসায়ন বিভাগের অধ্যাপক নিজাম উদ্দীন। অনুষ্ঠান শেষে অতিথিগন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ