আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান।
উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী আজগর আলী, পুলিশ সুপার জাকির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুল বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস,
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভুঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
মাননীয় সাংসদ বিদায়ী জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালের বিভিন্ন সফল কর্মকান্ড উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন।
সভায় জেলা প্রশাসক মাননীয় সাংসদকে ফেনী গাইড নামে একটি সচিত্র নিউজ এলবাম উপহার দেন।