নোয়াখালী প্রতিনিধি:
মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইয়াসির আরাফাত ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অসীম কুমার দত্ত সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় শাইনিং মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইলকে ৫০ হাজার টাকা ,
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, নোয়াখালীতে প্রায় পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ব্যবসা চালিয়ে আসছে।